1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পিএসসি’র চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ গ্রেফতার-১৭ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

পিএসসি’র চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ গ্রেফতার-১৭

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-বিভিন্ন সূত্রে জানা যায়,পি এস সির ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন-বি সি এস এর প্রশ্নপত্র ফাঁস করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৭ জন গ্রেফতার করা হয়।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়,পি এস সির ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবন বিসিএস এর প্রশ্ন ফাঁস করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে ইন্ডিয়ানায় বাড়ি, ঢাকায় ১০ তালা ও ৭ তলা বাড়ি, মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়ায় বহুতল ভবন,ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে ডুবলেস বাড়ি, সমুদ্র সৈকত কুয়াকাটায় সান মেরিনা আবাসিক হোটেল সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে ফ্লাট সহ একাধিক ভবন, এছাড়াও ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামে সরকারি জমি দখল করে তৈরি করেছেন গরুর ফার্ম।

সৈয়দ আবেদ আলী জীবনের পরিবারের সদস্যরা ব্যবহার করেন কোটি টাকার একাধিক বিলাসবহুল গাড়ি। এছাড়াও নামে বে-নামে রয়েছে কয়েক কোটি টাকার জমি। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালী।

দেশের সুনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি তুলে নিজের ফেইসবুক আইডিতে করে ভাইরাল করা ও সেই ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নেওয়াই হচ্ছে তার কাজ।

এবিষয়ে জানতে সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম কে একাধিক বার ফোন করেও পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com