1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক -৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

বাঘায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক -৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর বাঘায় পিস্তল ঠেকিয়ে দুইটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় লোকজন একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ তিনজন কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গত শনিবার (১১ই অক্টোবর) রাত্রি ৭টা১৫ মিনিটে দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউপির বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন ইটের সলিং এর রাস্তার উপরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১১/১০/২০২৫ তারিখ রাত্রি ১৯:১৫ ঘটিকার সময় ঘটনাস্থল বাঘা থানাধীন ০৪নং মনিগ্রাম ইউপির বেড়হাসাবপুর গ্রামস্থ বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন ইটের সলিং রাস্তার উপরে ধৃত অভিযুক্ত ১। মোঃ জনি ইসলাম (২০) পিতা-মোঃ এলিম মন্ডল, সাং-গঙ্গারামপুর, ইউপি-মনিগ্রাম ২। মোঃ ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) পিতা-মৃত ইজদার আলী, সাং-আড়পাড়া কুবলিকান্দি, ইউপি-বাউসা, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ও ৩। মোঃ মনিরুল ইসলাম (২০) পিতা-মোঃ মোহর আলী, মাতা-মোসাঃ হালিমা খাতুন, সাং-মরারপাড়া, ইউবাঘায় রামকৃষ্ণপুর, থানা দৌলতপুর, জেলা- কুষ্টিয়াগণ সহ তাদের সহযোগী পলাতক অভিযুক্তদের সহায়তায় ভিকটিম মোঃ ইউসুফ আলী(১৭), সঙ্গীয় সাক্ষী জনৈক ইব্রাহীম সহ মোটর সাইকেল যোগে হাবাসপুর হতে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে উপরেবির্ণত অভিযুক্তগণ বেআইনী বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে ভিকটিমের নিকট হতে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। ঐসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ধৃত অভিযুক্তদের একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ আটক করে। অপর পলাতক অভিযুক্তগণ ভিকটিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে এতদসংক্রান্তে দ্রুতচিার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com