1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা

​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

​মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহীর তানোরে নিজের ক্রয়কৃত জমিতে পুরোনো বসতবাড়ি সংস্কার করতে গিয়ে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটের চেষ্টা এবং জমি জবরদখলের হুমকির শিকার হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শ্রীমতী মালতি রানী (৩৫) তানোর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, তানোর উপজেলার অন্তর্গত মাসিন্দা হলদারপাড়া গ্রামের শ্রী খোকন হলদারের স্ত্রী শ্রীমতী মালতি রানী তানোর সাব-রেজিস্ট্রি অফিসের ২৭/০৪/২০০৬ তারিখের ১৫৪১ নম্বর রেজিস্ট্রিকৃত দলিল মূলে প্রাপ্ত ০.০৭৫০ একর জমিতে দীর্ঘ দিন ধরে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

​সম্প্রতি দীর্ঘদিন ব্যবহারের ফলে তাঁদের পুরোনো কাঁচা মাটির বাড়িটি জরাজীর্ণ ও নষ্ট হয়ে পড়ায় সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় বাড়ি সংস্কার কাজ শুরু করলে একই এলাকার মৃত সুরেন হলদারের তিন ছেলে— ১. শ্রী প্রভাত হলদার (কাটুন) (৩৬), ২. শ্রী ভাদু হলদার (৪৬) এবং ৩. শ্রী মিঠুন হলদার (৩০) বেআইনিভাবে কাজে বাধা প্রদান করেন।

​ভুক্তভোগীর অভিযোগ, সংস্কার কাজে নিষেধ করায় অভিযুক্তরা তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারপিটের জন্য উদ্যত হন। সেই সঙ্গে তাঁরা হুমকি দিয়ে বলেন, “যে কোনো উপায়ে এই জায়গা জবরদখল করা হবে; আর কেউ যদি এই কাজে বাধা দিতে আসে তবে তার পরিণতি ভয়াবহ হবে”।

​ঘটনার পর ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালানো হলেও বিবাদীদের অনড় অবস্থানের কারণে তা ব্যর্থ হয়, যার ফলে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।

​এ বিষয়ে শ্রীমতী মালতি রানী বলেন, “আমাদের নিজস্ব ক্রয়কৃত জমিতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। কিন্তু ঘরের জরাজীর্ণ অবস্থা দেখে সংস্কার করতে গেলে তাঁরা আমাদের জায়গা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়। আমরা এখন পরিবার নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​এ বিষয়ে জানতে চাইলে তানোর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com