1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ ফসলি জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আঃ খালেক ও ওমর ফারুক গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বানারীপাড়া দেওয়ানী ৫৮/২৫ (বা ৫১/২৫) নম্বর মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ইলুহার মৌজার জেএল নং-৯, এসএ খতিয়ান নং-৩৬৭-এর ২৬৪৬, ২৬৪৭ ও ২৬৪৮ নম্বর দাগের মোট ১.১১ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত। সংশ্লিষ্টদের দাবি, প্রায় ৩৫ বছর আগে ওমর ফারুকের বাবা আবু সাইদ ওরফে সাইদুর রহমানের কাছ থেকে ওই জমি ক্রয় করা হয়। পরবর্তীতে জমিটি আঃ খালেক ও কামাল হোসেনের নামে রেকর্ডভুক্ত হয়।

জমি নিয়ে বিরোধের মধ্যে আদালত আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখের শুনানি পর্যন্ত বিরোধীয় জমির ওপর স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। আদালতের আদেশে বিরোধীয় জমিতে কোনো ধরনের সীমানা প্রাচীর, ঘর নির্মাণ কিংবা দখলের চেষ্টা না করতে এবং জমির বর্তমান অবস্থান ও অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

তবে অভিযোগ উঠেছে, আদালতের ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আবু সাইদ ও তার ছেলে মোত্তাকিন, হারুন ও ফারুক বিরোধপূর্ণ ফসলি জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে আদালতের আদেশ অমান্য করার পাশাপাশি জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তারা আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর করা, বিরোধপূর্ণ জমিতে দখলের চেষ্টা বন্ধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com