1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, বাংলাদেশের উদ্যোগে বরিশালের গৌরনদী বাটাজোর রাবেয়া ফজলে করিম মহাবিদ্যালয়ের হলরুমে আগরপুর কলেজের সাবেক অধ্যক্ষ কবি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনোতোষ দাস, কবি রফিকুল হক রুবেল, উৎপল চক্রবর্তী, প্রকাশ রায়, প্রফেসর আফরোজা বেগম, ড. মণীষ চন্দ্র বিশ্বাস, মহাদেব বসু সহ অনেক কবিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করা সম্ভব। দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অবদান রেখে যাঁরা কাজ করে যাচ্ছেন, তাঁদের সম্মাননা দেওয়া নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

সংবর্ধিত অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com