1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন

দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

“দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী একটি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু দখল, দূষণ ও নানা ধরনের অব্যবস্থাপনার কারণে দেশের অনেক নদী আজ অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং নদীর তীর ও জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, নদী রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; নদী ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য নদীগুলোকে দখল ও দূষণমুক্ত রেখে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এটিএম আনারুল খায়ের, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখা; আজাহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব, বাপা পঞ্চগড় জেলা শাখা; মুসা মিয়া, অফিসার ইনচার্জ, দেবীগঞ্জ থানা; হারিস চন্দ্র রায়, সাংবাদিক, দৈনিক সমকাল-এর দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সভাপতি, বাপা দেবীগঞ্জ উপজেলা শাখা; এবং নাজমুস সাকিব মুন, সাংবাদিক, দৈনিক সময়ের কণ্ঠস্বর-এর দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক, বাপা দেবীগঞ্জ উপজেলা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সালাম লিটু, প্রধান শিক্ষক, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; শরিফ চৌধুরী, সহকারী শিক্ষক, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; জাকির হোসেন কবির রাজু, সিনিয়র সাংবাদিক ও সাধারণ সম্পাদক, দেবীগঞ্জ প্রেসক্লাব; মোমিন ইসলাম সরকার, সাংবাদিক, দৈনিক জাতীয় মুক্ত খবর-এর দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এবি পার্টি পঞ্চগড় জেলা শাখার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সদস্য সচিব; জয়দেব চন্দ্র শর্মা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন, দেবীগঞ্জ; মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড় জেলা শাখা ও প্রধান সমন্বয়ক, দেবীগঞ্জ উপজেলা শাখা; আতাউর রহমান, সাংবাদিক, চ্যানেল এস-এর দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি; এবং ওয়াসিম আকরাম, সদস্য, বাপা দেবীগঞ্জ উপজেলা শাখা।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা থেকে দেবীগঞ্জসহ দেশের নদ-নদীকে অবৈধ দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com