1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে ৫ বছরের ভিতর রেল দেখবেন - সালাউদ্দিন রিপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৭|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

বরিশালে ৫ বছরের ভিতর রেল দেখবেন – সালাউদ্দিন রিপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আমি নির্বাচীত হলে বরিশালের মানুষ ৫ বছরের ভিতর রেল দেখবে ইনশাআল্লাহ।বরিশালের মানুষের খুব স্বপ্ন তারা অন্য জেলার মানুষদের মত রেলে চড়বে। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত বরিশালের মানুষ রেল লাইন পায়নি।আমার নিজেরও স্বপ্ন, আমি নির্বাচীত হলে বরিশালের মানুষের দীর্ঘ দিনের রেলের স্বপ্ন পুরন করবো। ছাত্র, ছাত্রীরাও আর বেকার থাকবেনা। তাদেরকেও চাকুরীর ব্যবস্থা করে দেয়া হবে। আমি ব্যাবসায়ী, তাই বরিশালে বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান খোলা হবে। যাতে বরিশালকে বাংলাদেশের ভিতরে একটি ব্যাবসায়িক রোল মডেল হিসেবে তুলে ধরে যায়, সেই চিন্তা চেতনা নিয়েই আমাদের সামনে আগাতে হবে। আমি আপনাদের এক টাকার হকও নষ্ট করবোনা।

আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে নির্বাচনের সকল কাজ আমি করে যাচ্ছি।কথা গুলো বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন, ট্রাক মার্কার প্রতীক নিয়ে চুষে বেড়াচ্ছেন, সদরের অলিগলি সহ সমস্ত ইউনিয়নের আনাচে,কানাচে।

শুনছেন সমস্ত মানুষের দুঃখ,কষ্টের কথা। এবং প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন তাদের। ২রা জানুয়ারি মঙ্গলবার নগরীর ৯ নং ওয়ার্ডের আছমত আলী একে ইনস্টিটিউশনের মাঠে বিকাল ৪ ঘটিকায়, এক বিশাল বৈঠকের আয়োজন করা হয়। একের পর এক উক্ত জনসভায় মিছিল নিয়ে সমাগম হতে থাকে নারী,পুরুষেরা। একপর্যায়ে মাঠ জনসমুদ্রে পরিনিত হয় সবার মুখে মুখরিত ছিল ট্রাকের জয়ধ্বনি, রিপন ভাই রিপন ভাই। এস আর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, সালাউদ্দিন রিপন, তিনি ছোট বেলা থেকেই গরীব,দুঃখী মানুষের পাশে সব সময়ই থাকার চেষ্টা করেছেন,তাদের দুঃখ,দুদর্শায় সব সময়ই পাশে ছিলেন। স্কুল,কলেজের ছাত্র, ছাত্রীদের লেখাপড়ার জন্য দিয়েছেন অনেক অনুদানও,প্রায় ৪০ -৪৫ হাজার লোকের জন্য চোখের চিকিৎসারও ব্যবস্থা করেছেন।অনেক অসহায় মা,বোনদের দিয়েছেন,সেলাই মেশিন।এবং স্বাবলম্বী যাতে হতে পারে তার জন্য দিয়েছেন,দুগ্ধজাত গাভী ও ছাগল। জনসমাবেশে সালাউদ্দিন রিপন বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই সব দলের লোকই আমার। বরিশালের মানুষের স্বার্থে আমি যে কোন বালা মুসিবত মাথা পেতে নিতে রাজি আছি। আমি গরীবের বন্ধু,আমি সংসদ সদস্য নির্বাচীত হলে যারা গরীব মেধাবী ছাত্র, ছাত্রী রয়েছে তাদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করবো তা সেটা সরকারি ভাবে হোক আর বেসরকারী ভাবে হোক। মায়েদের যাদের জরায়ুর সমস্যা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো। ভাতার ব্যবস্থা করবো, সারা বছর সরকারি,ভাবে হোক বা বেসরকারী ভাবে হোক চোখের চিকিৎসার ব্যবস্থা করবো। এমনকি প্রতিটা ওয়ার্ড থেকে একজন করে পুরুষকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নির্বাচীত হয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আমি সালাউদ্দিন রিপন আপনাদেরই লোক, আপনাদেরই পাশে থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com