1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ‘ARGC ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ দেশের গলফ ক্রীড়া ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী সদস্য খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা সুলতানা এবং ইমামুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে খবির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান-এর আহ্বান অনুযায়ী গলফ খেলাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের গলফ প্রশিক্ষণের আওতায় এনে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জটি নির্মিত হলে এটি দেশের গলফপ্রেমীদের জন্য একটি অনন্য আকর্ষণে পরিণত হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গলফ অনুরাগীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমধর্মী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নড়াইল দেশের ক্রীড়া ও পর্যটন মানচিত্রে নতুন পরিচিতি লাভ করবে।

দেশের প্রথম ও একমাত্র ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ নির্মাণের এই উদ্যোগকে গলফ খেলার প্রসার এবং পর্যটন উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com