1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) সাজ্জাদের নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন কামনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) সাজ্জাদের নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন কামনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ-

নড়াইল-১ (৯৩) আসনে সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা নিয়ে সৃষ্ট সকল জটিলতার অবসান ঘটেছে এবং নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নড়াইল-১ আসনের মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আইনগত সব দিক বিবেচনা করে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পরদিন থেকেই তিনি নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় জনগণ জানান, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বতন্ত্র প্রার্থী হিসেবে লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বাড়ছে। নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় উপস্থিতি নড়াইল-১ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com