1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৯|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ-

নড়াইল-১ (৯৩) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে স্বশরীরে গণসংযোগে অংশ নিতে না পারায় এলাকায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজব জনমনে বিভ্রান্তি ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ প্রেক্ষিতে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সকল গুজবের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

লাইভ বক্তব্যে তিনি তার সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো গুজবে কান দেবেন না। সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এর উপযুক্ত জবাব দিন।”
তিনি আরও বলেন, “কোনো ভয়ভীতি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং আমরণ থাকব—ইনশাআল্লাহ। আমি কখনো পিছু হটার মানুষ নই।”

নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে অধ্যাপক নাগিব বলেন, “আমি সারাজীবন শিক্ষকতা করেছি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।” তার এই বক্তব্যের পর নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com