1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল “ সদর উপজেলা, লোহাগড়া উপজেলা ওপৌর বিএনপির সম্মেলন সম্পন্ন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নজরুলের সাম্য-মানবতার চেতনায় গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার

নড়াইল “ সদর উপজেলা, লোহাগড়া উপজেলা ওপৌর বিএনপির সম্মেলন সম্পন্ন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ- নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা সম্মেলনে ৫৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান পেয়েছেন ১৯০ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম ও ওহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। ৭৮১ জনের মধ্যে ৭৫৮ জন ভোটারাধিকার প্রয়োগ করেন। জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, গত শনিবার লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি পদে-আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার ও ওহিদুজ্জামান ওহিদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া পৌর বিএনপির সভাপতি হয়েছেন মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও জহিরুল ইসলাম জহির নির্বাচিত হয়েছেন। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন ও পৌর বিএনপির ৪৫৯ জন ভোটার ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন-খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন-অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ অনেকে। প্রায় ১৫ বছর পর ভোটের মাধ্যমে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com