1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ভোটের মাঠ সরগরম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৩|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

নড়াইলে ভোটের মাঠ সরগরম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমির লিটুর প্রার্থিতা ফিরে পাওয়ায় পাল্টে যাচ্ছে নড়াইল -২ আসনের ভোটের হিসাব নিকাশ এমনটাই ধারণা করছেন স্থানীয় ভোটাররা।দীর্ঘ আইনী লড়াই শেষে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৯ দিন আগে নড়াইল-২ আসনে ( নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।

বৃহস্পতিবার নিজের প্রার্থীতা ফিরে পেয়ে ভোটের মাঠে সৈয়দ ফয়জুল আমীর লিটু।

জানা গেছে, নড়াইল-২ আসনে তারকা প্রার্থী মাশরাফি বিন মর্তুজা লড়ছেন নৌকা প্রতিক নিয়ে আর তার মুল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু তিনি লড়বেন ট্রাক প্রতিক নিয়ে।

স্বতন্ত্র প্রার্থী লিটুর প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে নড়াইল-২ আসনের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী লিটুর প্রাথীতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে নড়াইল-২ আসনে নির্বাচনী আমেজ ফিরে আসছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

সৈয়দ ফয়জুল আমীর লিটু লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি ছিলেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী।অল্প ভোটের ব্যবধানে তিনি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস বোসের কাছে পরাজিত হন।লিটু দল মত নির্বিশেষে নড়াইলের একজন জনপ্রিয় ব্যক্তি।

এর আগে গত ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছায়ে অবৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি সেখানে প্রার্থীতা ফিরে না পেয়ে উচ্চ আদালতের আপিল করেন তিনি। অবশেষে আপীল বিভাগ তার মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com