1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে চলেছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য

দেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে চলেছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ-খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা বলেছেন, দেশের আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন , বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস মাদক এবং অবৈধ অস্ত্রধারীদের মূল উৎপাটন করে একটি সুখী সমৃদ্ধি দেশ গঠনে নিরলস পরিশ্রম করে চলেছেন।

দেশের মানুষকে ভালো রাখা এবং ভালো থাকার জন্য বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন , দেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী দিবারাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

তিনি বলেন , আইন-শৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

পুলিশ সুপার ৪ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে তেরখাদা থানা কমপ্লেক্স ভবন চত্ত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, পিপিএম- সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ নাজমুল হুসেইন খাঁন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান , জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন।

বক্তব্য রাখেন , থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, এস এম দ্বীন ইসলাম, শেখ মোঃ মোহসীন ও বুলবুল আহমেদ তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানসহ সুশীল সমাজের প্রতিনিধি , ইউপি মেম্বার , গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com