1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ- খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ১লা অক্টোবর ~ ২০২৪ ইংরেজি মঙ্গলবার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় তেরখাদা উপজেলার সকল ইউনিয়নে সারা দেশের ন্যায় পহেলা অক্টোবর বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় এক সুধী সমাবেশ প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াংকর কুন্ডু’ র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম লেলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোঃ সাইদুজ্জামান , প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ অমিত রায় সহ অন্যান্য অফিসার।

এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মাঠ পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়ংকর কুন্ডু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com