সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ- খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ১লা অক্টোবর ~ ২০২৪ ইংরেজি মঙ্গলবার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় তেরখাদা উপজেলার সকল ইউনিয়নে সারা দেশের ন্যায় পহেলা অক্টোবর বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় এক সুধী সমাবেশ প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াংকর কুন্ডু' র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম লেলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোঃ সাইদুজ্জামান , প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ অমিত রায় সহ অন্যান্য অফিসার।
এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মাঠ পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়ংকর কুন্ডু।