1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো

গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা।

গতকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেঁন্টু খান, সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম কাফী, হেমায়েত হোসেন তালুকদার ও সালমান হোসেন রিপন বেপারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফুয়াদ হোসেন এ্যানি, সদস্যসচিব মো. মনিরুজ্জামান মাস্টার, যুবদল নেতা মো. গোলাম মাহতাব, মো. উজ্জ্বল সরদারসহ গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় আগৈলঝাড়া যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।

সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন, কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি সফল করার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com