1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস~ ২০২৩ উদযাপিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস~ ২০২৩ উদযাপিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- জাতীয় যুব দিবস~২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ০৪ আসনের এমপি আব্দুল সালাম মূর্শেদী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

সভায় বিভিন্ন দপ্তরের অফিসার, যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেন, দেশ ও জাতি গঠনে যুব ও যুব নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সম্প্রদায়কে উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তরিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, সরকার দেশের যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন।

পরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।এর আগে এক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com