1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে বরিশাল সদর উপজেলায় নদীতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পৃথক দুটি মামলায় দুই মৎস্যজীবীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময়ে নদী থেকে জব্দ করা ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ইউএনও ফরিদা সুলতানা জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুত কিংবা বিক্রির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com