1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার ২ লাখ টাকা খরচ করে কক্সবাজার ভ্রমণ, বরিশালে ফিরেই গ্রেপ্তার ৫ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় সাংবাদিক আসাদ সবুজের জামিন, হ্যান্ডকাফের ঘটনায় এসআই প্রত্যাহার আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু।

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ভোলায় সাত বছর বয়সী এক শিশুকে আইসক্রিম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. কামাল (৫০)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-২, মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে ভোলা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বয়স সাত বছর। গত ৪ অক্টোবর আইসক্রিম দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামি শিশুটিকে তার নিজ বাসায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ঢাকা মহানগরীর আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৮, বরিশালের একটি দল ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি আসামির অবস্থান শনাক্ত করতে বিশ্বস্ত সোর্স নিয়োগের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-২, মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল ভোলা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com