1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জনসম্মুখে শিক্ষককে লাঞ্ছিত করলেন সেচ্ছাসেবকলীগ নেতা রবিউল তালুকদার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

উজিরপুরে জনসম্মুখে শিক্ষককে লাঞ্ছিত করলেন সেচ্ছাসেবকলীগ নেতা রবিউল তালুকদার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ-উজিরপুরে জনসম্মুখে এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: রবিউল তালুকদার। গত ৩০ অক্টোবার সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি শেষে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইউসুফ আলী হাওলাদার অন্য শিক্ষদের সাথে বাড়িতে ফেরার পথে বিদ্যালয়ের গেট সংলগ্ন মন্টু মিয়ার চায়ের দোকানের পাশে সড়কের মধ্যে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করেন রামেরকাঠী গ্রামের ছত্তার তালুকদারের পুত্র উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রবিউল তালুকদার (৪০)।

এ ঘটনায় শিক্ষক ইউসুফ হাওলাদার বাদী হয়ে নিজের জীবনের নিরাপত্তায় চেয়ে অভিযুক্ত রবিউল তালুকদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। শিক্ষক ইউসুফ আলী হাওলাদার অভিযোগ করেন, রবিউলের বাবা ছত্তার ভালুকদার ইতিপূর্বে ওই (রামেরকাঠী) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তার বাবার স্থলে সুখেন্দু শেখর বৈদ্য ম্যানেজিং কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করছেন সে কারনে রবিউল নানা সময় বিদ্যলয় নিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন গত ১৯ অক্টোবর বিদ্যালয়ের সামগ্রীক বিষয় নিয়ে স্থানীয় জনসাধারন ও অভিবাভকদের সাথে মত বিনেময় সভা ডাকা হলে ওই সভায় তাকে (রবিউল) কে যথাযথ সম্মান না করার অভিযোগ তুলে শিক্ষক ইউসুফ হাওলাদারকে লাঞ্ছিত করা হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি সুখেন্দু শেখর বলেন রবিউল তালুকদার ও তার বাহিনী বিদ্যালয় নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছেন এবার সে শিক্ষকদের লাঞ্ছিত করেছেন।

অভিযুক্ত সেচ্ছাসেবক লীগ নেতা রবিউল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই শিক্ষককে আমি চাকুরি দিয়েছি সে এখন জামাতের প্রচার করে সে কারনে আমি কালকে তাকে আমি জিজ্ঞাসা করেছি, আমি রামেরকাঠী ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি তাকে আমি জিজ্ঞাসা করলে সমস্যা কোথায় ? উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ বলেন রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক একটি জিডি করেছেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com