1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতার ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,, মাদকবিরোধী অভিযান, তিনশত ইয়াবা নিয়ে পুলিশের জালে মাদক কারবারি, আটক সহযোগীও” রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতার ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পৃথকভাবে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চত্তরে প্রশাসনের কর্মকর্তাগন। পরে আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিনের বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারী,বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ,সাধারন সম্পাদক শহিদ তালুকদার। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ও ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকগন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাদ যোহর জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের দুই দিন ব্যাপি কর্মসূচিতে রবিবার সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশু কিশোরদের শোভাযাত্রা শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদসহ অনেকে।দিবসটি পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com