
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন মামলায় মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং অন্যান্য আইনে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মহানগর অধ্যাদেশে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল জানিয়েছে, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।