1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

বিমানবন্দরে স্বাগত জানিয়ে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সংসদ সদস্য শফিকুল হক মিলন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সংসদ সদস্য শফিকুল হক মিলন

পরে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অতিথি বিশ্রামকক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সংসদ সদস্য শফিকুল হক মিলনের মধ্যে রাজশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার শিক্ষা ও প্রাথমিক শিক্ষাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।রাজশাহী ট্যুর গাইড

এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সফরে রাজশাহীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com