1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,বরিশাল গৌরনদীঃ-

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার ওপর আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী। এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাচান। হুজুর স্যার মাওলানা দেলোয়ার হোসেন, শ্যামলসহ অন্যান্য শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com