1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা।

উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-

মুসলিম উম্মাহর জন্য এক মহান দিন। উজিরপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)।

এ উপলক্ষে ২৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২৬ খ্রিঃ (১৪৪৮ হিজরী) উদযাপন উপলক্ষে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রকিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের উজিরপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি মাসউদ হাসান ফিরোজ,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাইদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা ট্রেইনিং ইনসট্রাক্টর সৈয়দ গফ্ফার, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা চৌধুরী, উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। উজিরপুর উপজেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ডি.এম আল আমিন, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযুদ্ধা আলমগীর হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাসরিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চিন্ময় পান্ডে, পল্লী বিদ্যুৎ বরিশাল-২ জোনের ডিজিএম গোপাল চন্দ্র শিব, উজিরপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য মোঃ খলিলুর রহমান।

বক্তারা তাদের আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনের আদর্শ, সাম্য, ন্যায়বিচার, শান্তি ও মানবতার শিক্ষা তুলে ধরেন। বর্তমান সমাজে রাসূল (সাঃ)-এর দেখানো পথ অনুসরণের আহ্বান জানান তারা।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উজিরপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি মাসউদ হাসান ফিরোজ।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com