1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুরে যাওয়া দোকান মলিককে জেলা পরিষদ সদস্যের নগদ অর্থ প্রদান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পুরে যাওয়া দোকান মলিককে জেলা পরিষদ সদস্যের নগদ অর্থ প্রদান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

হামিদ খান রনি,নিজেস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের ডাসারে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের একমাত্র উপার্জন ও বেচে থাকার শেষ সম্বল ছিল একটি মুদি দোকান।দোকানটি পুরে যাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি।গত রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ডাসার এলাকার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ডাসার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে আসতে দোকানটি আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এতে দোকানের তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের কাছে জানা যায়, প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন ওই মুদি দোকানটির ব্যবসা করে তার দুই মেয়ে, স্ত্রীসহ চারজনের সংসার চালাতেন। দোকানটি আগুনে পুড়িয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। স্বজনরা জানান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ী এলাকার সৈয়দ সোমেদ আলীর ছেলে। প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন জানান, আমি ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই দোকানটি করেছিলাম। এই দোকানের ব্যবসা দিয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চালিয়েছি। এখন আমি স্ত্রী, সন্তানদের নিয়ে কিভাবে বাঁচবো।

বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ ঘটনাস্থলে যান এবং নগদ ১০ হাজার টাকা দোকান মালিক সৈয়দ কাঞ্চনের হাতে তুলে দেন।

আগামী ১ মাসের বাজার তার পরিবারের হাতে তুলে দিবেন বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি সমাজের সকল বিত্তবানদের সৈয়দ কাঞ্চনের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com