1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক

গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

নব্বই বছরের বিধবা কুলসুম বেগমের অসহায়ত্বের খবর সংবাদমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছে গৌরনদী উপজেলা প্রশাসন। সন্ধ্যার পর বৃদ্ধার পরিবারের খোঁজ নিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় পরিবারটির হাতে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়।

একজন অসহায় বৃদ্ধার দুর্দশার খবর প্রশাসনের নজরে আসার পর দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক প্রশাসনিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা যায়, ৯০ বছর বয়সী বিধবা কুলসুম বেগমকে ভিক্ষা করতে দেখে তাঁর দুরবস্থায় ব্যথিত হন স্থানীয় এক ব্যক্তি। নিজের সামর্থ্য সীমিত হলেও বৃদ্ধার কষ্টের কথা সংশ্লিষ্ট সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেন তিনি। তাঁর অনুরোধে প্রতিবেদক আহাদ তালুকদার বিষয়টি গুরুত্বের সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরেন।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গৌরনদী উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর আর কালক্ষেপণ না করে পরিবারটির খোঁজখবর নিতে এগিয়ে আসেন ইউএনও মো. ইব্রাহিম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। তাঁরা অসহায় পরিবারটির জন্য খাদ্যসহায়তার ব্যবস্থা করেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বৃদ্ধার দুর্দশা তুলে ধরতে ভূমিকা রাখা ওই ব্যক্তি। একই সঙ্গে সংবাদটি প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখায় প্রতিবেদক আহাদ তালুকদারকেও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়াতে সব সময় অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; প্রয়োজন সদিচ্ছা, মানবিকতা ও দায়িত্ববোধ। নিজের সামর্থ্য সীমিত হলেও মানুষের কষ্ট উপেক্ষা করা যায় না। সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও অসহায় মানুষের দুর্দশা তুলে ধরে সহায়তার পথ তৈরি করার চেষ্টা করা যায়।

কুলসুম বেগমের মতো কোনো মানুষ যেন বার্ধক্য ও অসহায়ত্বের কারণে ভিক্ষা করতে বাধ্য না হন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এসময়ে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফি, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান (জামান) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com