
মোঃ হেমায়েত হোসেন খান, নিজেস্ব প্রতিবেদকঃ-
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী”র দিকনির্দেশনায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহশপতিবাআর (৮ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে রাজৈর থানাধীন পশ্চিম রাজৈর এলাকার আজাদ আকনের বসতঘরের বারান্দা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার মোঃ মিলন শেখের ছেলে মিনহাজ শেখ (২৩), আব্দুল শাহ হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২০)।
এবিষয়ে জেলা পুলিশ জানায়,উদ্ধারকৃত ইয়াবা ও আলামতসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।