1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে সরকারি খাস পুকুর লীজ ইজারায় ব্যাপক অনিয়ম,লীজ বাতিলের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১০|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

দুর্গাপুরে সরকারি খাস পুকুর লীজ ইজারায় ব্যাপক অনিয়ম,লীজ বাতিলের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী জেলা,দুর্গাপুর উপজেলায় সরকারি খাস পুকুর লীজ ইজারায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমান সরকারের নীতিমালা অনুযায়ী কোনো নিয়ম নীতি মানা হচ্ছেনা।

সরেজমিনে তদন্তে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, মৎস্য জীবী সমিতি, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, টাকার বিনিময়ে সমিতি আগেই বিক্রি করে দিয়েছেন। সমিতির সদস্যরা এ বিষয়ে কিছুই জানেনা তাদের কোন স্বাক্ষর নেওয়া হয়নি। সমিতির কাগজপত্র রেজুলেশন অডিট করতে হবে এই মর্মে আগেই অন্য মানুষের কাছ থেকে টাকা গ্ৰহন,এবং সাব-লিজ প্রদান, সরকারি শর্তাবলী আইন ভঙ্গ করেছে। তারপর আরেক চক্র দ্বিতীয় বার লীজ প্রদান করে,বেশি টাকার বিনিময়ে অন্য মানুষের কাছে লীজ প্রদান। এলাকা ভিত্তিক নেতাদের পুকুর লিজ না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।এবার একটি বিষয় লক্ষ্যনীয় দুর্গাপুর উপজেলার পুকুর লিজের জন্য রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে মৎস্য জীবি সমবায় সমিতির কাগজপত্র সংগ্রহ করে কিনেনিয়ে আবেদন করেছেন। ফলে স্থানীয় পর্যায়ের সমিতি গুলো পুকুর পাওয়া হতে বঞ্চিত হয়েছেন। রঘুনাথপুর শেখপাড়া গ্রামের মোঃ জফির উদ্দিন বলেন আমি আমার নিজ গ্ৰামের সমিতি দিয়ে আবেদন করেও পুকুর লিজ পাইনি। দুরের মানুষকে না দিয়ে আমি পাওয়ার দাবি জানাচ্ছি। কিছু কিছু সমিতির সভাপতি তারা তিন বছর পর পর লিজ নিয়ে সাব লিজ দেয়াটাই তাদের একমাত্র কাজ। নিজেরা কেউ পুকুরে মাছ চাষ করে না।নামে মাত্র সমিতি, মৎস্য জীবী সমিতির অগ্ৰাধিকার দেয়ার জন্য এমন ঘটনা হচ্ছে,এগুলো বন্ধ করতে জনগণের দাবি। শর্তভঙ্গ করলে লীজ বাতিলের ক্ষমতা প্রশাসনের রয়েছে।গত বছর মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ দিয়ে পুকুর চলমান রয়েছে, আবারো তথ্য গোপন করে পুকুর লীজের আবেদন করেছে, কোন যাচাই বাছাই তদন্ত ছাড়াই, তাদেরকেও পুকুর লীজ দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের আইন প্রজ্ঞাপন শর্তাবলী ভঙ্গকরে চলছে রমরমা পুকুর লিজ ব্যবসা। নামে মাত্র মৎস্য জীবি সমবায় সমিতি মূল কাহিনী পুকুর লিজ ব্যবসা। মিথ্যা তথ্য দেয়ার অপরাধে লীজ বাতিল সহ এদের আইনের আওতায় আনা হোক। অঙ্গীকার ভঙ্গের দায়ে,শর্ত ভঙ্গের দায়ে, অনিয়ম করার জন্য, সমিতির নামে পাওয়া পুকুর লীজ বাতিল করতে প্রশাসনের কাছে দাবি। সমিতির সভাপতিগন অফিসে গোপনে যোগাযোগ করে ব্যাংকে চালানের টাকা পয়সা জমা দিয়েছেন। আবেদনকারীদের হতে হচ্ছে ক্ষতিগ্রস্ত,পাঁচশত টাকার সিডিউল ক্রয়,অনলাইনে আবেদন ফি একহাজার টাকা, অনেক কাগজপত্র ফটো কপির বিল ইত্যাদি অফেরত যোগ্য। ভূয়া কাগজপত্র তৈরি করে পুকুর লীজ গ্ৰহন, সভাপতির স্বাক্ষর জাল, বিভিন্ন অনিয়মের কারণে,তদন্তপূর্বক লীজ বাতিল সহ,সমিতির নিবন্ধন বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি। নানান সমস্যায় জর্জরিত অবস্থায় সকল ধরনের অনিয়মের বিষয়টি সত্য ও সঠিক।পুকুর টেন্ডার, ঘুষ ইত্যাদি দায়ে দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী সমিতির সভাপতি, সম্পাদক, তাদের মিথ্যা ভুল অসত্য তথ্য দেয়ার অপরাধে, লীজ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

পানানগর ইউনিয়ন মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ দুর্গাপুর রাজশাহী। এই সমিতির সভাপতি টাকার বিনিময়ে সমিতি আগেই বিক্রি করে দিয়েছেন, এবং বিভিন্ন শর্ত ভঙ্গ করে,দেখা শুনা করার নামে সাব লিজ দেয়ার কথা বার্তা করে টাকা গ্ৰহন করেছেন।সমিতি দিয়ে পুকুর লিজ নিয়ে,আবার সাব-লিজ দেয়াটাই এদের ব্যবসা। পুকুর লিজের নামে ব্যাপক অনিয়ম হওয়ার কারণে লীজ বাতিলের অভিযোগ। মৌজা: রঘুনাথপুর জে এল নং ৮৫, দাগ নং: ১৮৮৭,রকম পুকুর, ৭০শতক।

মৌজা রঘুনাথপুর, জে এল নং ৮৫,পরিমাণ ১.৯০শতক, দাগ নং ১৬৩৯, মৌজা:বিআড়,জে এল নং ৮৯,দাগ নং ৫৩৪,পরিমাণ ৫৮শতক, মৌজা: কিসমত বগুড়া, জে এল নং ৮২,দাগ নং৮১৬, ৮১৮, পরিমাণ ৭৪শতক, উল্লেখিত পুকুর গুলো লিজ বা ইজারা বাতিল করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ আবশ্যক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com