1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা

দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে শাহিনুর পঞ্চগড়ের দেবীগঞ্জে সুমাইয়া আক্তার সিমু (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. শাহিনুর রহমানকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহত সুমাইয়া আক্তার সিমু বোদা উপজেলার ৫ নম্বর বড়শশী ইউনিয়নের কোনাবালাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুবক্কর সিদ্দিকের মেয়ে। তাঁর স্বামী শাহিনুর রহমান দেবীগঞ্জ উপজেলার ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী সরকারপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সুমাইয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ ইসিজি পরীক্ষা করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

যৌতুক নিয়ে ঝগড়ার অভিযোগ

নিহতের বাবা মো. আবুবক্কর সিদ্দিক অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা নিয়ে তাঁর মেয়ের সঙ্গে স্বামীর প্রায়ই ঝগড়া হতো। বিভিন্ন সময় সুমাইয়ার কাছে অর্থ দাবি করে চাপ দেওয়া হতো। এমনকি তাঁর স্বামী তাঁকে গলা টিপে ধরতেন বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের অভিযোগ, এসব পারিবারিক বিরোধের জেরেই সুমাইয়ার ওপর নির্যাতন করা হয়ে থাকতে পারে। তাঁর মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মানতে নারাজ পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, ঘটনার পর সুমাইয়ার স্বামী মো. শাহিনুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। তবে সুমাইয়ার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com