1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের গৌরনদী-হোসনাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত গাজী পিঙ্গলাকাঠি গ্রামের মৃত লালচাঁন গাজীর ছেলে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিহত রিফাত গাজীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশ জানায়, কীভাবে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com