1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে- জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬

চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে- জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বরিশালের গৌরনদীতে বিশাল জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “চিহ্নিত অপরাধী বাদে ধানের শীষের দরজা দল-মত নির্বিশেষে সকল ভোটারের জন্য খোলা থাকবে।” প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকেই শুরু হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শহীদ ইলিয়াস, ইমরান, জামালসহ ৪ জুলাইয়ের চার শহীদ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্রমেরামতের ৩১ দফা”-কে আগামী বাংলাদেশের নীলনকশা হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা।

তারা আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার নয়—জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। আগামী নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com