
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইল শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি মিষ্টির দোকানে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলা এবং পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।