1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নাগরিক উদ্যোগ'র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অবৈধ স্থাপনা রেখে খাল খনন, ধসে পড়ার মুখে পাকা সড়ক সাকোকাঠি সুইসগেট এলাকায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয়রা উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন গোদাগাড়ীতে মাদক কারবারের অভিযোগ, চার ভাইয়ের সম্পদ নিয়ে প্রশ্ন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

গণতন্ত্র ও উন্নয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র আয়োজনে
কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প’র আওতায়

“স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়” বিষয়ক মতবিনিময় সভা

২৩ আগস্ট ২০২৬ ইং, রবিবার সকালে গৌরনদী আরজে এন্ড মেডিয়েশন সেন্টারের নাগরিক উদ্যোগ’র অফিসে জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল উত্তর জেলা সাবেক সাধারণ সম্পাদক মহিলা নেত্রী তাসলিমা বেগমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ’র বরিশাল এরিয়া কোঅডিনেটর সুপ্রিয় দত্ত।

নাগরিক উদ্যোগ’র গৌরনদী প্রোগ্রাম অফিসার মোঃ কাশেম’র সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন, মোঃ নাসির উদ্দিন, গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী অজুফা বেগম, ব্র্যাকের অফিসার আছমা আক্তার সহ মসজিদের ইমাম, বিভিন্ন এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং গৌরনদী নাগরিক উদ্যোগ’র গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি প্যারালিগ্যাল কর্মিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।।

মতবিনিময় সভায় গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের নানা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহ,ইফটিজিং, যৌতুক,মাদক, জমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যাসহ স্থানীয় পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার-সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।

আলোচকরা বলেন, এসব সমস্যা অনেক সময় দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
‘নাগরিক উদ্যোগ’ স্থানীয় পর্যায়ে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সভায় বক্তারা “স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়”—এই মূল ভাবনাকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা এবং দরিদ্র ও হতদরিদ্রদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও আর্থিক সহায়তা প্রধানের উপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com