1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা

গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে জুশনে জুলুছ বের করা হয়। জুলুছটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রব। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন সিকদার, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবুল হাওলাদার এবং জেলা সাধারণ সম্পাদক আলহাজ সিকদার মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মো. দিদার শরীফ, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদারসহ আহলে সুন্নাত ওয়াল জামাত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত গৌরনদী উপজেলা শাখার আমির কাজী আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com