1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- উপমহাদেশের প্রখ্যাত চারণকবি একুশে পদকপ্রাপ্ত কবিয়াল বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আজ (২০ ফেব্রয়ারি)।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তাঁর (বিজয়
সরকারের) জন্মভূমি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামের নিজ বাসভবনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বেলা ৪টা ১০ মিনিটে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,৪টা ১৫মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাড়ে ৪টায় আলোচনা সভা, সন্ধ্যায় বিজয় গীতি পরিবেশনা ও ভাবগানের আসর।

আজ দিনব্যাপী উন্মুক্ত বিজয় গীতি পরিবেশনা, বিকালে
আলোচনা সভা,রাতে কবিগানের আসর। কবিগান পরিবেশনা করবেন প্রভাষ সরকার ও সন্তোষ সরকার।বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্য সুলতান মাহমুদ জানান,বিজয় সরকারের দু’দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অসা¤প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী।তিনি একাধারে গানের রচয়িতা ও সুরকার।পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে।এই পৃথিবী যেমন আছে/ তেমনি ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে।তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা’-এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন তিনি।

তিনি প্রায় এক হাজার ৮০০ গান রচনা করেছেন। তিনি অনেক ইসলামী গান ও কবিতা রচনা করেন। কবিগানের আসরেও দুর্দান্ত ছিলেন তিনি।মাতিয়ে তুলতেন দর্শক- শ্রোতাদের কোন কোন মঞ্চে তৎক্ষনাৎ নিজের রচিত আধ্যাতিক গান পরিবেশন করে তিনি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করতেন।প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি চারণকবি ও ‘সরকার’ উপাধি লাভ করেন।

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গেও বেলুড়িয়া নামক স্থানে কন্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে তিনি মৃত্যুবরণ করেন।সেখানেই তাঁকে সমাহিত করা হয়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি। অজপাঁড়াগায়ে জন্মগ্রহণ করেও তিনি (বিজয় সরকার) লোকসঙ্গীত ও কবিগান রচনা করে ও গেয়ে সবার মাঝে আলো ছড়িয়েছিলেন।তাঁর রচিত আধ্যাত্মিক গান আজও সবার মনে-প্রাণে নাড়া দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com