1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস~ ২০২৩ উদযাপিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস~ ২০২৩ উদযাপিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- জাতীয় যুব দিবস~২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ০৪ আসনের এমপি আব্দুল সালাম মূর্শেদী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

সভায় বিভিন্ন দপ্তরের অফিসার, যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেন, দেশ ও জাতি গঠনে যুব ও যুব নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সম্প্রদায়কে উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তরিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, সরকার দেশের যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন।

পরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।এর আগে এক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com