1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৩০|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার’ বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্নিথী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ৩৫ জন মুক্তিযোদ্ধা ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান নেতৃত্বাধীন প্যানেল ২১ ভোট পেয়ে বিজয়ী হয়।

শনিবার (৪ অক্টোবর) ২০২৫ দুপুরে উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

এ নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ৩৫ জন মুক্তিযোদ্ধা ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান নেতৃত্বাধীন প্যানেল ২১ ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সন্যামতের প্যানেল পায় ১৪ ভোট। ফলাফলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মান্নান বেপারী, মুনছের সরদার, মান্নান সরদার ও জালাল বেপারী সদস্য হিসেবে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুর হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন মিয়া, সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com