1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবধনণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সাথে সন্মুখ যুদ্ধে উপজেলায় মুক্তিকামী ১৬জন বীর যোদ্ধা শহীদ হন। ওই সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সন্মাননা প্রদান করে প্রশাসন।

প্রশাসনের সংবর্ধনাপ্রাপ্ত শহীদ পরিবারগুলো হলো- দক্ষিণ গৈলা গ্রারে সিপাহী শহীদ আলাউদ্দিন, ওই গ্রামের শহীদ নুরুল ইসলাম হাওলাদার, মধ্য শিহিপাশা গ্রামের শহীদ আ. মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহীদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভালুকশী গ্রামের শহীদ আব্দুল মান্নান খান, বাশাইল গ্রামের শহীদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহীদ সেকেন্দার আলী বেপারী (লাশ পাওয়া যায়নি), বাশাইল গ্রামের শহীদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহীদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহীদ আমীর আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহীদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি), ফুল্লশ্রী গ্রামের শহীদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি), চাঁদত্রিশিরা গ্রামের শহীদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহীদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রত্নপুর গ্রামের শহীদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহীদ বিডিআর মহসীন আলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com