1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

কালকিনিতে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- মাদারীপুর কালকিনিতে ৩০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

সোমবার রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের করিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সবুজ বেপারী(২৫)।সে কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষীপুর পখিরা গ্রামের মৃত কালাম বেপারীর ছেলে।

মঙ্গলবার পুলিশের পক্ষ হতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম এর দিক নির্দেশনায় সোমবার রাতে কালকিনি থানার এসআই(নিঃ) মিঠু ফকির এর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় গোপন সংবাদের ভিত্তিতে দড়িচর লক্ষীপুর এলাকার করিমগঞ্জ বাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরে তার নিকট হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা। এ বিষয়ে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com