1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরের ঢাকা -বরিশাল মহাসড়কের শিকারপুর বঙ্গবন্ধু হাসপাতাল নামক স্থানে রাস্তা পারাপারের সময় ৭০ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,জয়শ্রী গ্রামের মৃত চেরাগ আলী সরদারের পুত্র আব্দুল করিম সরদার (৭০) বছর দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ গফুর উদ্দিন মঞ্জু।

১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে সময় শিকারপুর জয়শ্রী বঙ্গবন্ধু হাসপাতালের সামনে,পুরাতন ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পারাপারের সময় শিকারপুর গামী একটি মোটরবাইক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

শেবাচিমে নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষয়টি শুনেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল টি আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com