1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

উজিরপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরের ঢাকা -বরিশাল মহাসড়কের শিকারপুর বঙ্গবন্ধু হাসপাতাল নামক স্থানে রাস্তা পারাপারের সময় ৭০ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,জয়শ্রী গ্রামের মৃত চেরাগ আলী সরদারের পুত্র আব্দুল করিম সরদার (৭০) বছর দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ গফুর উদ্দিন মঞ্জু।

১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে সময় শিকারপুর জয়শ্রী বঙ্গবন্ধু হাসপাতালের সামনে,পুরাতন ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পারাপারের সময় শিকারপুর গামী একটি মোটরবাইক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

শেবাচিমে নেয়ার পথে তিনি মৃত্যু বরন করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিষয়টি শুনেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল টি আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com