1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য এইচ,এম জামান কবির (৭৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৮ ফেব্রুয়ারি ভোর ০৪ টার সময় সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ মৃত্যুবরণ করেন করেন,ইন্নাল্লি…… রাজেউন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন ।

তিনি মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫:০০ টার দিকে মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর উপজেলা শাসনের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ। গার্ড অব অনার পরিচালনা করেন এস আই রাকিবুল ইসলাম সহ চৌকস পুলিশের টিম। পরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল,বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলম শরীফ, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার, বামরাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি, আসাদুজ্জামান সজিব শরিফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃ বৃন্দ।

মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com