1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব-১২'র অভিযান চালিয়ে ১ জন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ১ জন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেটসহ ০১ জন গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নাটোর হতে ঢাকাগামী ০১টি কাভার্ড ভ্যানযোগে ০১ জন ব্যক্তি বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। (১ জানুয়ারি)২০২৪ ইং আজ সকাল ৮.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নাটোর-ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ০১টি কাভার্ড ভ্যান যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ড-১২-৪৪২৭ আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে রুহুল আমিন ইসলাম শুভ (৩০), পিতা- ইউনুস আলী, সাং-বালিয়াপুকুর, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট আছে।

এছাড়াও তার সাথে থাকা নকল সিগারেট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ১২,০০০ টাকাসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নকল সিগারেটের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ড ভ্যানযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com