
সাগর কুমার বাড়ই, তেরখাদা খুলনা প্রতিনিধিঃ-
বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বিএনপির ইতিহাস শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়, এটি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তা বাদ, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস।প্রতিষ্ঠার পর থেকে বিএনপি মানুষের আশা আকাঙ্খা ও অধিকারকে সামনে রেখে রাজনীতি করে আসছে।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ছিলো অত্যন্ত কঠিন।
তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। বক্তারা বলেন, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার হওয়া উচিত- বাংলাদেশে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
২ রা সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলার নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। বিএনপি নেতা আবুল হোসেন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, বিএনপি নেতা যথাক্রমে মোঃ ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, মোঃ মিল্টন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, রূপালি বেগম, মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, রাজু চৌধুরী ও সাবু মোল্যা, ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে এস কে নাসির আহমেদ, মোঃ আবুল বাশার, এস এম এমদাদুল হক, মোঃ মোবাশ্বার আলম, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, কালাম ফারাজি।
সভায় এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।