1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৪০|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর মোহনপুর থানা এলাকায় আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আঃ রাজ্জাক হত্যা মামলার মূলহোতা মকবুল হোসেনসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-২, মোহাম্মদপুর, ঢাকার যৌথ অভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি মোহনপুর থানা এলাকায় আম চুরির ঘটনাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-২, ঢাকা গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মামলার মূলহোতা মকবুল হোসেনসহ আরও ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে বলে র‍্যাব জানায়।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com