1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালিয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,
“মহান বিজয় দিবস আমাদের কেবল আনন্দের নয়, এটি সেই অমর আত্মত্যাগের স্মারক, যার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো সেই স্বাধীনতা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা।”

তিনি আরও বলেন,
“বিজয় দিবস আমাদের শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মৃতিতে নয়, প্রতিদিনের কর্মে বাস্তবায়ন করতে হবে।”

স্থানীয় জনগণ, যুবসমাজ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আজ সময়ের দাবি। স্বাধীনতা রক্ষায় সততা, সাহস ও ঐক্যের কোনো বিকল্প নেই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান (মিলু), কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং হোসেনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com