
মাদারীপুর প্রতিনিধিঃ-আওয়ামী লীগ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাসী ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হেমায়েত খানের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও ১টি প্রাইভেটকার ১টি মটরসাইকেল ভাংচুর লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
(৫ আগস্ট) সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা এবং সাংবাদিক হেমায়েত এর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাটের এঘটনা ঘটায়।
দুষ্কৃতকারীরা হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে নগদ টাকা,শর্নলংকার ও ১টি প্রাইভেটকার ,১টি মটরসাইকেল,১টি ল্যাপটপ ,১টি কম্পিউটার ১টি টিভি,২টি ক্যামেরা ও অন্যান্য আসবাবপত্র সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি করেছে বলে জানান ভূক্তভূগি পরিবার।
এছাড়াও হামলাকারীরা সাংবাদিক হেমায়েত খানের ছেলে শ্রাবন খান সজীবের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মনোরব মেডিসিন হাউস ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড ব্যানার ভাংচুর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েত হোসেন খান-দৈনিক বাংলাদেশের আলো ও দি ডেইলী ইভিনিং নিউজ পত্রিকা এবং কাজী টিভি নিউজ ২৪ টেলিভিশনের মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন এবং তিনি ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
এবিষয়ে সাংবাদিক হেমায়েত খান বলেন, আমি ২০ বছর যাবৎ মাদারীপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত রয়েছি এবং ২০১৭ সাল থেকে সাংবাদিকতা পেশায় কর্মরত আছি।
আমি কোনো দিন কোনো মানুষের ক্ষতি কামনা করি নাই। তাহলে ওরা আমার বাড়িতে ভাঙচুর লুটপাট কেনো করলো। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ন্যায় বিচারের দাবি করছি।
তিনি আরো বলেন হামলাকারীদের বেপরোয়া সহিংসতায়, আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় রয়েছে।
হামলার ও ভাঙচুরের বিষয়ে ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করা হলে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হবে।