1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আবার ও নৌকা মার্কায় ভোট চাইলেন - রেলমন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আবার ও নৌকা মার্কায় ভোট চাইলেন – রেলমন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দেবীগঞ্জ-বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে স্মার্ট দেবীগঞ্জ-পৌর সভা ও উপজেলা গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮.০০ঘটিকার সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ – বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে ইউনিয়নের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।

উক্ত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বিএনপি ভোটে অংশ গ্রহন করেনি। তারা কিভাবে ক্ষমতায় যেতে চায়? ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন গুলোতে বিএনপি ভোটে অংশ গ্রহন করেনি। কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নেতার ভোটে অংশ গ্রহন করেছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে তাদের অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপি শুধু যুক্তরাস্ট্রের উপর ভর করে আছে, যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেয়। এটা তাদের দিবা স্বপ্ন। এটা কোন দিন হবে না। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে এখন তারা দেশের শান্তি চায়না।

মন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান। একই সাথে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দেবীগঞ্জ-বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের কে নৌকা মার্কায় বিপুল সংখ্যক ভোট প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান তিনি।পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সুবিধা ভোগকারী সকলকে তাদের সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করতে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ স ম নুরুজ্জামান, দেবীগঞ্জ- পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু,, আশরাফুল আলম এমু সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়ন,, দেবীগঞ্জ- বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও দেবীগঞ্জ- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু ,
আক্তার হোসেন নিউটন সদস্য পঞ্চগড় জেলা পরিষদ দেবীগঞ্জ-পঞ্চগড় ও সাধারণ সম্পাদক দেবীগঞ্জ-বাজার ব্যবসায়ী সমিতি প্রমুখ সহ,, বাংলাদেশ আওয়ামী দেবীগঞ্জ-উপজেলার লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com