1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক ৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু।

পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিতে গিয়ে রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাকে গুম ও হত্যার অভিযোগে ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন তার বাবা মনু মিয়া।

মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলাসহ বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com